ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

জিম্বাবুয়েতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।


শুক্রবার (২৩ এপ্রিল) ঘটনাটি ঘটেছে। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


জানা যায়, জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি একটি ঘরের উপর আছড়ে পড়ে। এতে ওই ঘরের ভিতরে থাকা এক শিশু নিহত হয়েছে এবং মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এক কিশোরী ও তার মা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারের ভিতরে থাকা দুজন পাইলট ও একজন টেকনিশিয়ানও নিহত হয়েছেন।


জিম্বাবুয়ের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑